মুজাহিদের কবর খননের কাজ শুরু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার নিজ জেলা ফরিদপুরে কবর খননের কাজ শুরু হয়েছে। এর আগে রাত ১২টা ৫৫ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।

রাত সোয়া ১টায় শহরের ৩নং ওয়ার্ডের মাওলানা আব্দুল আলী সড়কের পশ্চিম খাবাসপুর বাড়ির অদূরে আইডিয়াল ক্যাডেট মাদরাসা চত্বরে মুজাহিদের কবর খনন শুরু করেছে স্থানীয় কয়েকজন স্বজন।

রোববার রাত ১টায় মুজাহিদের ভাগিনা এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ