মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা দ্বীগুন করার ঘোষানা

মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

 প্রধানমন্ত্রী এ সময় স্বাধীনতাবিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ