সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির ডিভিশন বেঞ্চ মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার হাইকোর্টের দেয়া রায় বহালের আদেশ দেন।
২০০৬ সালে মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন শিকদার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬৫ করতে রিট করেন।
রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৬৫ বছর বয়স করার প্রস্তাব মন্ত্রিপরিষদে উপস্থাপন করতে হবে।
পোস্টটি যতজন পড়েছেন : 10





















