‘মুক্তিযুদ্ধের সময় তাদের কী ভূমিকা ছিল? সেটাও তো নয়। তারা আবার রাজাকার বলে? মুক্তিযুদ্ধের সময় তো তারা স্বাধীনতার ঘোষণা দিতে সাহস পাই নাই। স্বাধীনতা ঘোষণা করেছে জিয়াউর রহমান। যুদ্ধ না করলে যোদ্ধা হয় নাকি? ফলে মুক্তিযোদ্ধা তারা নয়, মুক্তিযোদ্ধার দল হলো বিএনপি।’
শনিবার রাতে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তিনি মুক্তিযুদ্ধ চাননি যার কারণে স্বাধীনতার ঘোষণা দেওয়ারও সাহস পাননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা চেয়েছেন ও স্বাধীনতা ঘোষণা করেছেন, তাই বিএনপি মুক্তিযোদ্ধার দল। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল নয় তারা যুদ্ধ চলাকালীন সময় ভারত গিয়ে আরাম আয়েশ করেছে।
মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা কী ছিল এমন প্রশ্ন রেখে খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধের সময় তারা স্বাধীনতা ঘোষণা করারও সাহস পায়নি। স্বাধীনতা ঘোষণা করেছে জিয়াউর রহমান। যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষ। তারা সীমান্ত পাড়ি দিয়ে সেখানে আরাম আয়েশ করেছে। এসে এখন মুক্তিযোদ্ধা সেজেছে ও মুক্তিযোদ্ধার দল হয়েছে। মুক্তিযুদ্ধ না করে যোদ্ধা হয় কীভাবে? তারা মুক্তিযোদ্ধার দল নয়, মুক্তিযোদ্ধার দল বিএনপি। কারণ বিএনপির অনেক মুক্তিযোদ্ধা আছে এবং জিয়াউর রহমান নিজেই মুক্তিযোদ্ধা। আজকে জিয়াউর রহমানকে পর্যন্ত বলা হয় তিনি নাকি রাজাকার। তাহলে জিয়াউর রহমানের কণ্ঠের যে সুন্দর স্বাধীনতার ঘোষণা এটা রাজাকার কি দেয়?
দেশের কোনো মানুষই এখন আর নিরাপদ নয় উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সব হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত। তাই ধরাছোঁয়ার বাইরে রয়েছে প্রকৃত খুনিরা।
শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ শনিবার রাজধানীর গুলশান কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়া।
অনুষ্ঠানের শুরুতেই বিএনপির চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বেগম জিয়া বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে আওয়ামী লীগ।
এ সরকারের আমলে কোনো সম্প্রদায়ের মানুষই নিরাপদ নয় উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, ব্যাংক লুটপাট, রিজার্ভ চুরি, বিদেশে অর্থপাচার, গুম-খুন আর দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে সরকার।
খালেদা জিয়া বলেন, ‘এখন পর্যন্ত যত লোক হত্যা হয়েছে, একটাও কি ধরা পড়েছে? তার পেছনের কারণটা হলো, যে এরা সব তাদের দলীয় লোকজন। আওয়ামী লীগের যারা আছে, তাদের মধ্যেও হয়তো ভালো অনেকে আছে, তাদেরও বলতে হবে যে ভাই আসেন, আমরা তো বাংলাদেশি, যুদ্ধ করলাম, দেশটাকে স্বাধীন করলাম, এখন কি দেশটাকে ধ্বংস করব? আসেন, আপনাদের যারা এসব করতে চায়, তাদের সঙ্গে না থেকে আসুন আমরা যারা দেশটাকে ভালোবাসি, সকলে আমরা একসঙ্গে হয়ে, ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ার জন্য আমরা কাজ করি, এগিয়ে নিয়ে যাই।’
খালেদা জিয়া বলেন, যার স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল তিনি তো ফাইব টাইব নিয়ে চলে গেছেন পাকিস্তানে। যেয়ে তো আরামেই কাটিয়েছেন। যার ঘোষণা দেওয়ার কথা ছিল তিনি তো দেয় নি। তার দলের নেতারা তো বলেছিল একটু রেকট দেন, রেকটটা আপনার নামে আমরা বাজালে মানুষ উদ্বুদ্ধ হয়ে নেমে পড়বে। কিন্তু সেটাওতো করেন নি। তিনি সবসময় চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তিনি স্বাধীনতা যুদ্ধ চাননি, স্বাধীনতা যুদ্ধ করেননি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে। স্বাধীনতা যুদ্ধ করেছে জিয়াউর রহমান। স্বাধীনতা ঘোষণা করেছে জিয়াউর রহমান।
























