২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মীর কাসেম আলীর আপিল মামলার রায় কাল

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর আনা আপিল মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল ৮ মার্চ দিন ধার্য রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তার রায়ের দিন ধার্য করা হয়েছে। করা আপিলের ওপর আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে গত ২৪ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করা হয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশা প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়ে যে রায় দিয়েছে তা বহাল থাকবে ।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ মামলায় খালাসের রায় হবে বলে প্রত্যাশা করেছেন।২৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে মীর কাসেমের বিপক্ষে শুনানি শেষে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর কাসেম আলীকে ফাঁসির মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অপরপক্ষে এ রায়ের বিরুদ্ধে ওই একই বছরের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম আলী। দেড়শ পৃষ্ঠার মূল আপিলসহ ১ হাজার ৭৫০ পৃষ্ঠার আবেদনে ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন কাসেম আলী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ