১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মিসর পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিসরের কায়রো পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান মিসরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন মিসরের মন্ত্রী।
এর আগে মিশরের উদ্দেশে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টায় ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ