বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বস্ত্রীক তিনি ঢাকা ছাড়েন। ১ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা।
এর আগে মির্জা ফখরুল সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে পরীক্ষা-নিরীক্ষা করান। মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছেন তিনি। তার দুটি ব্লক থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় অস্ত্রোপচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।
পোস্টটি যতজন পড়েছেন : 7
























