আপডেটঃ
রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় একটি ছয়তলা একটি ভবনে অভিযান চালিয়ে ৭ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানায় পুলিশ। এদের মধ্যে ৩ জন জেএমবির গুরুত্বপূর্ণ সদস্য। ভবন থেকে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক বিস্ফোরকদ্রব্য।
জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ ওই বাড়ি ঘিরে ফেলে। পরবর্তীতে পুলিশ ছাড়াও সেখানে বিপুলসংখ্যক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব সদস্য মোতায়েন করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) জাহাঙ্গীর আলম বলেন, শাহ আলি থানার ৯ নম্বর রোডের ‘এ’ ব্লকে ওই বাড়িতে নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের অবস্থানের তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মণ্ডল জানান, আজ ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বড়িটি ঘিরে রাখা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের কারণে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই ভবন থেকে বাইরে বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।





















