মা হচ্ছেন অভিনেত্রী প্রসূন, চাইলেন দোয়া

লাক্স তারকা প্রসূন। বিয়ে করে সংসারী হয়েছেন। মন দিয়ে সংসার ধর্ম করে যাচ্ছেন। এবার এলো নতুন খবর। মা হতে চলেছেন এই তারকা। গণমাধ্যমকে সুখবর জানিয়েছেন প্রসূন নিজেই।

তিনি বলেন, ‘জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটাচ্ছি। আমার স্বামী সব সময় আমার দেখাশোনা করছে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সবাইও পাশে আছেন। মা হওয়ার মাধ্যমে একজন নারী জীবনের পূর্ণতা লাভ করে। আমিও ভাবতাম কবে পরিপূর্ণ নারী হবো। এবার আল্লাহ আমার সেই আশা পূর্ণ করতে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘এখনো আর্লি স্টেজে আছি, এ সময়টা খুব সাবধানে থাকতে বলেছেন চিকিৎসক। আমিও কোনো ভারী কাজ করছি না। বিশ্রামে আছি আর অনাগত সন্তানকে নিয়ে ভাবছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

গত বছরের ৩০ জুলাই দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন প্রসূন। প্রসূন আজাদের বর ফারহান গাফফার পেশায় ব্যবসায়ী এবং ফার্ম হাউজের মালিক।

এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসূন। সে সংসার স্থায়ী ছিল দেড় বছর। ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন প্রসূন। তবে দীর্ঘদিন নানা জটিলতায় শোবিজে বেশ অনিয়মিত তিনি। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ