১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মানবতাবিরোধী অপরাধ: শামসুদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে রায় আজ

শামসুদ্দিন আহমেদসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিল আদালত

আজ (মঙ্গলবার) মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আইনজীবী শামসুদ্দিন আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে রায় ।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য আজ দিন ঠিক করে গতকাল সোমবার আদেশ দেন।মানবতাবিরোধী এ মামলায় আইনজীবী শামসুদ্দিন আহমেদ গ্রেফতার রয়েছেন। তবে বাকি চারজন পলাতক ।তারা হলেন- শামসুদ্দিনের সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন।

আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন। শামসুদ্দিন আহমদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা এবং অন্যান্য আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রীয় খরচে ট্রাইব্যুনালের নির্দেশে নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।

গত ১১ এপ্রিল উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষামান রাখেন। তার আগে ২০১৫ সালের ১৩ মে পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ