মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী ড. এম.এ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম.এ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী আজ। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই বিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি লালদিঘীর ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। মরহুম আব্দুল কাদের মিয়া ও মরহুমা ময়জুনেসার চার পুত্র ও তিন কন্যার মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ। ১৯৬১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন ও ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন।

১৯৬৩ সালের ১ এপ্রিল তিনি পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দেন। ১৯৬৩-’৬৪ শিক্ষা বছরে তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ‘ডিপ্লোমা অব ইম্পেরিয়াল কলেজ কোর্স’ করেন। ১৯৬৭ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের ‘ডারহাম বিশ্ববিদ্যালয়’ থেকে পদার্থ বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাভ করে দেশে ফিরে ঢাকার আণবিক শক্তি গবেষণা কেন্দ্রে যোগ দেন। ১৯৬৯ সালে ইতালির ট্রিয়েস্টের আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান গবেষণা কেন্দ্র তাকে এসোসিয়েটশিপ প্রদান করে। ১৯৬৯ সালের নভেম্বর থেকে ১৯৭০ সালের অক্টোবর পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ড্যারেসবেরি নিউক্লিয়ার ল্যাবরেটরিতে পোস্ট ডক্টোরাল গবেষণায় নিয়োজিত ছিলেন।

তাঁহার জন্মবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ