২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৫

মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৫

মাদারীপুরের সমাদ্দার এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ওই বাসের ৫ যাত্রী নিহত হয়েছে।

এ ঘটনায় অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ফরিদপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে সমাদ্দার সেতুতে ওঠার পর এটির রেলিং ভেঙে যায়। এ সময় সেতুর নিচে খালে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন। আহত হন আরো অনেকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ