১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‘মাদরাসা ও কারিগরি শিক্ষায় নকলের প্রবণতা বেশি’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদরাসা ও কারিগরি শিক্ষায় নকলের প্রবণতা সব থেকে বেশি। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে নকল বন্ধ করা হবে বলেও তিনি হুঁশিয়ার দেন।তিনি কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আলাদা ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলেও জানান।

শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় আনা হবে। আর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শীঘ্রই ৬০ শতাংশ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় আনতে হবে। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক কর্মশালার আয়োজন করে।

নাহিদ বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ। তবে যে সকল প্রতিষ্ঠান সব সময় ব্যবসায়িক চিন্তা করেন তারা বেসকারি বিশ্ববিদ্যালয় চালাতে পারবেন না।’

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান, মাহপরিচালক অশোক কুমার বিশ্বাস প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ