মাদককে না বলুন শ্লোগানে ‘লামায় প্রিমিয়ার ক্রিকেট লীগ’ উদ্বোধন

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

‘মাদককে না বলুন, ক্রীড়ার সাথে মেতে উঠুন’ এ শ্লোগানে লামা উপজেলার বৃহত্তর ক্রীড়া আসর ক্রিকেটার্স এসোসিয়েশন’র উদ্যোগে চতুর্থবারের মত ‘প্রিমিয়ার ক্রিকেট লীগ’ শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্ক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মোস্তফা জামাল শোভাযাত্রার সমাপনী বক্তব্য রাখেন।

অপরদিকে বেলা ৩টায় লামা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন, পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ জহিররুল ইসলাম। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শাহীনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিআরডিবি চেয়ারম্যান মোস্তফা জামাল, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা, সাকেরা বেগম, মোহাম্মদ রফিক, মোঃ ফরিদ উদ্দিন, জোসনা বেগম সহ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেল, আনোয়ার হোসেন সোহেল, শরীফুল ইসলাম সোহেল, ইলিয়াছ পারভেজ ও ক্রিকেটার্স মিজানুর রহমান লিটন।

টূর্ণামেন্টে লুলাইং ডেভিলস্, মাতামুহুরী রয়েলস্, কালো পাহাড় চ্যালেঞ্জার, সুখিয়া রোবার্স, দুখিয়া রেইঞ্জার্স, ডিম পাহাড় সুপার স্টার, চিম্বুক বয়েজ কিংস্ ও মিরিঞ্জা ফাইটার্স টিম অংশগ্রহন করেছে। উদ্বোধনী ম্যাচে মাতামুহুরী রয়েলস্ ও কালো পাহাড় চ্যালেঞ্জার অংশ নেয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ