১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাত্র ৩টি উপকরণে মজাদার রাজকীয় ‘মাইসোর পাক’ (ভিডিও সহ)

[ad id=”28167″]

মাইসোর প্যালেসে একসময় বহু প্রচলিত ছিল মাইসোর পাক। মহারাজা-রানিদের শেষপাতে মাইসোর পাক থাকবে না তা যেন ভাবাই যেত না। অবশেষে মাইসোর প্যালেস থেকে এই পদ চলে আসে সাধারণের নাগালে। আজ রইল এই পদেরই রেসিপি।

উপকরণঃ

  • বেসন চার কাপ
  • চিনি চার কাপ (যাঁরা চিনি কম খান, তাঁরা কম চিনি ব্যবহার করতে পারেন)
  • ঘি আড়াই কাপ
  • পানি পরিমাণ মতো

প্রনালিঃ

  • গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে দিন।
  • এবার তাতে এক কাপ মতো পানি ঢেলে দিন।
  • পানি ফুটতে শুরু করলে তাতে চিনি দিয়ে মিশিয়ে নিন।
  • এবার অল্প অল্প করে বেসন কড়ায়ে ঢেলে নাড়তে থাকুন।
  • কিছুক্ষণ ফোটানোর পর অল্প অল্প করে ঘি ঢালতে থাকুন।
  • আবার বেসন ঢালুন।
  • ক্রমাগত নাড়তে থাকুন, না হলে বেসন লেগে যেতে পারে।
  • পুরো মিশ্রণটা যখন ঘন হতে থাকবে, তখন মাঝেমাঝে তাতে ঘি ঢালতে থাকুন।
  • এবার একটি বাটিতে ঘি লাগিয়ে নিন।
  • মিশ্রণটি সেই বাটিতে ঢেলে দিন।
  • ঘণ্টাখানেক রেখে দিন মিশ্রণটি।
  • দেখবেন ঘন্টাখানেক পর মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে।
  • এবার তা থেকে টুকরো করে কেটে নিয়ে পরিবেশন করুন।

মজার মজার রেসিপি, টিপস ও স্বাস্হ্য বিষয়ক পোস্ট রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ। [ad id=”35817″]  

 ভিডিও দেখুন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ