মাত্র ১০ মিনিটে তৈরী করুন বাসি রুটি দিয়ে মজারদার ‘চাপাতি নুডুলস’ (ভিডিও সহ)

উপকরণ

  • বাসি রুটি ৩/৪টি (সিদ্ধ বা কাঁচা আটা, সাদা কিংবা লাল আটা সব রকমেই চলবে। বাসি রুটির বদলে সদ্য তৈরি রুটি দিয়েও বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন)
  • গাজর, ক্যাপ্সিকাম, বাঁধা কপি (চিকন করে কাটা ) ১/২ কাপ (আপনি চাইলে মাংস দিতে পারেন বা মাংস ও সবজি মিলিয়েও দিতে পারেন।
  • পিঁয়াজ কুচি অল্প
  • বেবি কর্ণ এক মুঠো (না দিলেও হবে)
  • রসুন মিহি কুচি ১ চা চামচ
  • লবণ পরিমামত
  • সয়াসস ২ চা চামচ
  • গোল মরিচ গুঁড়া সামান্য
  • লেবুর রস সামান্য
  • টমেটো সস স্বাদ অনুযায়ী
  • তেল সামান্য।[ad id=”28167″]

প্রণালি

  • রুটি বা চাপাতি গুলোকে পেঁচিয়ে গোল করে নিন।
  • তারপর চিকন করে কেটে নিন। লম্বা ফিতার মত নুডুলস তৈরি হয়ে যাবে।
  • এরপর প্যানে মাখন, অলিভ অয়েল বা সাধারণ সয়াবিন টেল গরম করে নিন। এর মাঝে দিয়ে দিন রসুন।
  • ভাজতে থাকুন।
  • রসুন একটু গন্ধ ছড়ালেই পিঁয়াজ দিয়ে দিন।
  • একটু নেড়ে সবজি দিয়ে দিন।
  • লবণ দিন ও ভাজুন।
  • এরপর সয়াসস ও টমেটো সস দিয়ে দিন।
  • চাপাতির টুকরো গুলো দিয়ে দিন ও লেবুর রস দিন।
  • এবার ভাজতে থাকুন।
  • ভাজা ভাজা হলে নামিয়ে নিন।
  • পরিবেশন করুন আপনার ইচ্ছা মত গরম গরম। আপনি এতে মাংস, সসেজ, ডিম, চিংড়ী ইত্যাদি যে কোন কিছুই যোগ করতে পারেন।

বিস্তারিত জানতে দেখে নিন এই ভিডিওটি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ