উপকরণ
- বাসি রুটি ৩/৪টি (সিদ্ধ বা কাঁচা আটা, সাদা কিংবা লাল আটা সব রকমেই চলবে। বাসি রুটির বদলে সদ্য তৈরি রুটি দিয়েও বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন)
- গাজর, ক্যাপ্সিকাম, বাঁধা কপি (চিকন করে কাটা ) ১/২ কাপ (আপনি চাইলে মাংস দিতে পারেন বা মাংস ও সবজি মিলিয়েও দিতে পারেন।
- পিঁয়াজ কুচি অল্প
- বেবি কর্ণ এক মুঠো (না দিলেও হবে)
- রসুন মিহি কুচি ১ চা চামচ
- লবণ পরিমামত
- সয়াসস ২ চা চামচ
- গোল মরিচ গুঁড়া সামান্য
- লেবুর রস সামান্য
- টমেটো সস স্বাদ অনুযায়ী
- তেল সামান্য।[ad id=”28167″]
প্রণালি
- রুটি বা চাপাতি গুলোকে পেঁচিয়ে গোল করে নিন।
- তারপর চিকন করে কেটে নিন। লম্বা ফিতার মত নুডুলস তৈরি হয়ে যাবে।
- এরপর প্যানে মাখন, অলিভ অয়েল বা সাধারণ সয়াবিন টেল গরম করে নিন। এর মাঝে দিয়ে দিন রসুন।
- ভাজতে থাকুন।
- রসুন একটু গন্ধ ছড়ালেই পিঁয়াজ দিয়ে দিন।
- একটু নেড়ে সবজি দিয়ে দিন।
- লবণ দিন ও ভাজুন।
- এরপর সয়াসস ও টমেটো সস দিয়ে দিন।
- চাপাতির টুকরো গুলো দিয়ে দিন ও লেবুর রস দিন।
- এবার ভাজতে থাকুন।
- ভাজা ভাজা হলে নামিয়ে নিন।
- পরিবেশন করুন আপনার ইচ্ছা মত গরম গরম। আপনি এতে মাংস, সসেজ, ডিম, চিংড়ী ইত্যাদি যে কোন কিছুই যোগ করতে পারেন।
বিস্তারিত জানতে দেখে নিন এই ভিডিওটি
পোস্টটি যতজন পড়েছেন : 20
























