মাত্র ১০ মিনিটে ঘরে তৈরি করুন ‘সুইট চিলি সস’

উপকরণ-

  • সাদা ভিনেগার/সিরকা- ১/৪ কাপ
  • পানি- প্রয়োজন মত
  • পাকা লাল মরিচ(শুকনো মরিচ নয়, পাকা লাল মরিচ)- ৪-৬ টি
  • রসুন- ২ কোয়া (খেতে না চাইলে বাদ দিন)
  • চিনি- ১/২ কাপ
  • লবণ – ১/২ চামচ
  • কর্ণ ফ্লাওয়ার- ২ টেবিল চামচ (সস কম ঘন চাইলে কম দিতে হবে)

প্রণালী-

  • সিরকার সাথে পানি মিশিয়ে ১/৪ কাপ সিরকাকে ১ কাপ করতে হবে।
  • তারপর চিনি মিশিয়ে চুলায় আঁচে দিতে হবে।
  • রসুন মিহি কুচি করে নিতে হবে, যত ছোট সম্ভব।
  • মরিচকেও মিহি কুচি করে নিতে হবে। চাইলে বীজ ফেলে দেয়া যায়। রাখলেও কোন সমস্যা নেই।
  • রসুন ও মরিচ কুচি দিয়ে দিতে হবে সিরকার মিশ্রণে। ভালো করে জ্বাল দিতে হবে। লবণ দিতে হবে।
  • ৩/৪ মিনিটের মাঝেই রসুন নরম হয়ে যাবে ও সুন্দর গন্ধ ছড়াবে।
  • এবার পানিতে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে এই মিশ্রণে মিশিয়ে দিতে হবে।
  • নেড়ে নেড়ে জ্বাল দিতে হবে।
  • সস পছন্দমতন ঘন হলে নামিয়ে নিয়ে ঠাণ্ডা করতে হবে।
  • এবার বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। ভালো থাকবে অনেক দিন।
  • আর পছন্দের সকল খাবারে ব্যবহার করুন দারুণ স্বাদের সুইট চিলি সস।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ