উপকরণ-
- সাদা ভিনেগার/সিরকা- ১/৪ কাপ
- পানি- প্রয়োজন মত
- পাকা লাল মরিচ(শুকনো মরিচ নয়, পাকা লাল মরিচ)- ৪-৬ টি
- রসুন- ২ কোয়া (খেতে না চাইলে বাদ দিন)
- চিনি- ১/২ কাপ
- লবণ – ১/২ চামচ
- কর্ণ ফ্লাওয়ার- ২ টেবিল চামচ (সস কম ঘন চাইলে কম দিতে হবে)
প্রণালী-
- সিরকার সাথে পানি মিশিয়ে ১/৪ কাপ সিরকাকে ১ কাপ করতে হবে।
- তারপর চিনি মিশিয়ে চুলায় আঁচে দিতে হবে।
- রসুন মিহি কুচি করে নিতে হবে, যত ছোট সম্ভব।
- মরিচকেও মিহি কুচি করে নিতে হবে। চাইলে বীজ ফেলে দেয়া যায়। রাখলেও কোন সমস্যা নেই।
- রসুন ও মরিচ কুচি দিয়ে দিতে হবে সিরকার মিশ্রণে। ভালো করে জ্বাল দিতে হবে। লবণ দিতে হবে।
- ৩/৪ মিনিটের মাঝেই রসুন নরম হয়ে যাবে ও সুন্দর গন্ধ ছড়াবে।
- এবার পানিতে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে এই মিশ্রণে মিশিয়ে দিতে হবে।
- নেড়ে নেড়ে জ্বাল দিতে হবে।
- সস পছন্দমতন ঘন হলে নামিয়ে নিয়ে ঠাণ্ডা করতে হবে।
- এবার বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। ভালো থাকবে অনেক দিন।
- আর পছন্দের সকল খাবারে ব্যবহার করুন দারুণ স্বাদের সুইট চিলি সস।
পোস্টটি যতজন পড়েছেন : 11
























