মাত্র ১০ মিনিটে ঘরেই তৈরী করুন পিজা

প্রথমে ডো:

  • ময়দা-৩ কাপ,
  • হালকা গরম পানি-দেড় কাপ,
  • ইস্ট-২ টেবিল চামচ,
  • অলিভ ওয়েল-২ টেবিল চামচ
  • চিনি-১ টেবিল চামচ,
  • লবন-১ চা চামচ।

ডো তৈরি:

  • ওপরের সব উপকরণ একটি বড় পাত্রে নিয়ে মিক্সারে ৫ মিনিট মিক্স করুন।
  • ইলেকট্রিক মিক্সার না থাকলে একটু বেশি সময় নিয়ে হাতে খুব ভালো করে মেখে নিতে হবে।
  • এবার ডো ৩০ মিনিট ঢেকে রাখুন।

পিজার উপকরণ:

  • মাংসের কিমা (যে কোন) ১ কাপ
  • পেঁয়াজ কাটা ২টি,
  • চিজগ্রেট ১ কাপ,
  • টমেটো সস ৬ টেবিল চামচ,
  • অরিগেনো ১ টেবিল চামচ,
  • গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
  • ক্যাপসিকাম ১ টি,
  • টমেটো ১টি।

প্রণালী:

  • হাত দিয়ে ডো-এর আকার ঠিক করে ছোট ছোট প্যানে ডো রাখুন।
  • এরপর সস দিয়ে একে একে সব উপকরণ সাজিয়ে দিন।
  • এবার গ্রেট করা চিজ ওপরে ছড়িয়ে দিয়ে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট বেক করুন।
  • ১০ মিনিট পর ওভেন থেকে বের করুন।
  • ব্যাস এবার গরম গরম পরিবেশন করুন দারুণ মজার ঘরে তৈরি পিজা।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৭৮ / ২৪ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ