প্রথমে ডো:
- ময়দা-৩ কাপ,
- হালকা গরম পানি-দেড় কাপ,
- ইস্ট-২ টেবিল চামচ,
- অলিভ ওয়েল-২ টেবিল চামচ
- চিনি-১ টেবিল চামচ,
- লবন-১ চা চামচ।
ডো তৈরি:
- ওপরের সব উপকরণ একটি বড় পাত্রে নিয়ে মিক্সারে ৫ মিনিট মিক্স করুন।
- ইলেকট্রিক মিক্সার না থাকলে একটু বেশি সময় নিয়ে হাতে খুব ভালো করে মেখে নিতে হবে।
- এবার ডো ৩০ মিনিট ঢেকে রাখুন।
পিজার উপকরণ:
- মাংসের কিমা (যে কোন) ১ কাপ
- পেঁয়াজ কাটা ২টি,
- চিজগ্রেট ১ কাপ,
- টমেটো সস ৬ টেবিল চামচ,
- অরিগেনো ১ টেবিল চামচ,
- গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
- ক্যাপসিকাম ১ টি,
- টমেটো ১টি।
প্রণালী:
- হাত দিয়ে ডো-এর আকার ঠিক করে ছোট ছোট প্যানে ডো রাখুন।
- এরপর সস দিয়ে একে একে সব উপকরণ সাজিয়ে দিন।
- এবার গ্রেট করা চিজ ওপরে ছড়িয়ে দিয়ে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট বেক করুন।
- ১০ মিনিট পর ওভেন থেকে বের করুন।
- ব্যাস এবার গরম গরম পরিবেশন করুন দারুণ মজার ঘরে তৈরি পিজা।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি / ৭৮ / ২৪ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 19
























