৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহের কংস নদীর ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার গোয়াতলায় কংস নদীর ওপর বেইলি ব্রিজের স্লিপার ভেঙে মালবোঝাই একটি ট্রাক আটকে গেছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে ট্রাকটি আটকে যায়। ফলে তারাকান্দা-ধোবাউড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।

ধোবাউড়া থানার ওসি আলী আহমেদ মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধোবাউড়া থেকে মালবোঝাই ট্রাক ময়মনসিংহে যাওয়ার পথে গোয়াতলায় বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের স্লিপার ভেঙে যায় এবং সেখানে ট্রাকের চাকা আটকে যায়। এরপর থেকেই ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটি ব্রিজ থেকে সরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ