মন্ত্রিসভায় জীববৈচিত্র্য আইন-২০১৫ এর চূড়ান্ত অনুমোদন

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বাংলাদেশ জীববৈচিত্র্য আইন-২০১৫ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আইন অমান্যকারী সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড অথবা দশ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন বলেও আইনে উল্লেখ করা হয়।

এ সময় গুণগত মান, পণ্য ও সেবানীতি-২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর আগে, সকাল দশটায় শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ মন্ত্রিসভার সদস্যরা।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ