মধু দিয়ে মাংস

মধু দিয়ে মাংস

উপকরণ:-

  • মাংস হাড় ছাড়া চৌকো করে কাটা – ৫০০ গ্রাম
  • আদা বাটা – ১ চা চামচ
  • রসুন বাটা – ১ টেবিল চামচ
  • বড় পেঁয়াজ বাটা – ২ টি
  • নারকেল বাটা – ১/২ টি
  • ছোটো এলাচ – ৫/৬ টা
  • লবঙ্গ – ৪ টে
  • দারচিনি – ১ ইঞ্চি পরিমাণ
  • লবণ,  চিনি– পরিমানমতো
  • মধু – ৩ টেবিল চামচ
  • লেবুর রস – ১ টি
  • ঘি অথবা তেল – ৪ টেবিল চামচ

প্রণালী:-

প্রথমে দারচিনি‚ ছোটো এলাচ‚ লবঙ্গ একসঙ্গে বেটে নিতে হবে | মাংস সিদ্ধ করে নিন | ঘি গরম হলে সব বাটা মশলা দিন | ২ মিনিট নাড়াচাড়া করে মাংস দিয়ে কষতে থাকুন | ঝোল শুকিয়ে যাবে | এবারে মধু লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাংসতে মেশান | মধু দিয়ে মাংস তৈরি |

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ । আমাদের ফেসবুক পেইজ

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ