১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাস্তায় ছাত্ররা

টিউশন ফিতে ভ্যাট প্রত্যাহারের দাবিতে উত্তাল বাংলাদেশ। রাজধানী ঢাকায় টিউশন ফি থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। রাজধানীর বেশকটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করায় সকাল থেকেই ব্যাপক যান-জটের সৃষ্টি হয়েছে। ঢাকা ছাড়াও চট্টগ্রামে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

বুধবার ঢাকার রামপুরায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে। তাতে বেশকিছু শিক্ষার্থীও আহত হয়। গতকালের লাঠিচার্জের বিরুদ্ধেও প্রতিবাদ কর্মসূচি চলছে। যাতে আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বর সড়কের আশপাশ, মহাখালী, গুলশান-১ নম্বর মোড়, বিমানবন্দরমুখী সড়কে তাদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়ে শহরের যানজটের অবস্থা আজ আরও খারাপ হয়েছে। বাংলাদেশ সরকার চলতি অর্থবর্ষের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের টিউশন ফির উপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট চাপিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ