২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভ্যাকসিন দেওয়া হচ্ছে ২০ হাজার কুকুরকে

জলাতঙ্কমুক্ত রাখতে বরিশাল নগরীর বাসিন্দাদের বেওয়ারিশ ও পোষ্য প্রায় ২০ হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় ১০ জানুয়ারি শুক্রবার থেকে নগরীর ৩০টি ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা এবং বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এ কার্যক্রম ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। কার্যক্রম বাস্তবায়নে গত বুধবার দিনব্যাপী নগরীতে মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালিয়ে জনগণের সহায়তা চাওয়া হয়েছে।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান ও ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম বলেন, ‘নগর ভবনের হিসেবে নগরীর ৩০টি ওয়ার্ডে প্রায় ২০ হাজার বেওয়ারিশ ও পোষ্য কুকুর রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা এসব কুকুরকে টিকা দিচ্ছে। টিকা দেওয়ার পর শরীরে অস্থায়ী রং দেওয়া হচ্ছে, যেন কোনও কুকুর ভ্যাকসিন প্রয়োগ থেকে বাদ না পড়ে।’

এই কার্যক্রম বাস্তবায়ন করছে ঢাকা থেকে আগত প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন ডগ ক্যাচার, সিটি করপোরেশনের ৩০ জন ডগ ক্যাচার, ৩০ জন প্রশিক্ষিত টিকাদানকারী, ৩০ জন ডাটাকালেক্টর, ৩০ জন ভ্যানপোর্টার এবং চার জন তদারক কর্মকর্তা।
২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ