১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূমধ্যসাগরে স্থায়ীভাবে রণতরী পাঠাচ্ছে রাশিয়া

kelibarভূমধ্যসাগরে স্থায়ীভাবে রণসজ্জায় সজ্জিত রণতরী মোতায়েন রাখার পরিকল্পনা নিয়েছে মস্কো। এ সব রণতরীতে নানা সামরিক সরঞ্জাম থাকবে। থাকবে ক্যালিবার ক্রশ মিসাইলও। শুধু যুদ্ধই নয় যা দিয়ে একাধিক কাজ করা যাবে বলে দাবি রুশ নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলেকজান্দার ভিতকো।
তিনি জানিয়েছেন, রাশিয়া ধীরে ধীরে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাবে। স্থায়ীভাবে এই ক্ষেপণাস্ত্রবাহী রণতরী মোতায়েন রাখার জন্য কৃষ্ণ সাগরের রুশ নৌবহর থেকে পর্যায়ক্রমে জাহাজ ভূমধ্যসাগরে পাঠানো হবে। ভূমধ্যসাগরে মোতায়েন রুশ নৌবহর সিরিয়ার দায়েশ দমনে রয়েছে।

শব্দের চেয়ে দ্রুতগামী কালিবার ক্রুজ মিসাইল জটিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একেবারে শত্রুর অবস্থানে আঘাত হানতে পারে। তাছাড়া এটি প্রায় দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট ভাবে আঘাত করাতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ