২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূজপুর পাটিয়ালছড়ি স্কুলে ঈদে মিলাদুন্নবী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাইফুদ্দিন, ফটিকছড়ি:
গত ২৫ জানুয়ারী রোজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ফটিকছড়ি ভূজপুর থানাধীন পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) ও অভিভাবক সমাবেশ অত্র প্রতিষ্টানের সভাপতি মোহাম্মদ শাহেদ আলী চৌধুরীর সভাপতিত্বে সম্পন্ন।এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিমেল কদর,প্রধান আলোচক  ছিলেন সহকারি শিক্ষা অফিসার হাসানুল কবীর,বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, ফটিকছড়ি শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার নাছির উদ্দীন,অত্র স্কুলের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোজাহেরুল হক চৌধুরী। আরো আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি ইউপি সদস্য মোঃ শাহজান,হারুয়ালছড়ি আল নুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাংবাদিক এইচ.এম.সাইফুদ্দীন,
বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিয়াজান,মাওলানা বশির,খোরশেদুল আলম,মাষ্টার বাবলা দে।মাস্টার নিজাম উদ্দীনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্টানের  প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম ফারুকী,শিক্ষক অনুপম ভট্টাচার্য,জোবাইদা ও পাপিয়া বড়ুয়া প্রমূখ।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ