প্রেসিডেন্ট বারাক ওবামা ভিয়েতনামের কাছে অস্ত্র বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ।ভিয়েতনাম সফররত ওবামা দেশটির কম্যুনিস্ট নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। খবর বিবিসির।
ভিয়েতনাম সরকারের প্রত্যাশা মোতাবেক অস্ত্র বিক্রির ওপর দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের হল।
হ্যানয়ে দেশটির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন ওবামা। এক সময়ের শত্রু দুটি দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে সহযোগিতার হার বাড়ছে মন্তব্য করে তা আরও এগিয়ে নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ভিয়েতনাম সফর করছেন ওবামা। কয়েক দশক ধরে ভিয়েতনামের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ২০১৪ সালে আংশিক প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ওবামা বলেন, এই সফরে এটি পরিষ্কার যে, উভয় দেশের মানুষ সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী।
























