২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরসরাই ইকোনমিক জোন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাদমান সময়, মিরসরাই প্রতিনিধি::
 বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা হিসেবে ‘বেপজা ইনভেষ্টর সামিট ২০১৮’। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক অগ্রগতির বাস্তবায়নের লক্ষ্যে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। যত্রতত্র কলকারখানা স্থাপন না করে অনুর্বর পতিত জমিতে কল কারখানা স্থাপন করে কৃষি জমি রক্ষা করতে হবে। মিরসরাইয়ে ১১৫০ একর জমিতে বেপজার অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে । এসময় মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীকে মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে মিরসরাইয়ের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য দাবী জানান ।
প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, আগে মিরসরাইয়ের বেকার যুবকদের চাকুরী দেয়ার পর সুযোগ থাকলে অন্যান্যদের দেয়া হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, আমার রাজনীতি এদেশের কৃষক শ্রমিক মেহনতী মানুষের ভাগ্যের উন্নয়নের জন্যে। এদেশের খেটে খাওয়া মানুষের জন্যে। আমরা দারিদ্র সীমার থেকে বেরিয়ে ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার সেরা দেশগুলোর অন্যতম হিসেবে গড়ে তুলবো। এসময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান। তিনি বলেন, ১১৫০ একর বেপজার অর্থনৈতিক অঞ্চলে ৫ হাজার ৪শত মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। কর্মসংস্থান হবে ৫ লক্ষ মানুষের। এতে করে বেকারত্ব ঘুচে কর্মমুখী হবে এই অঞ্চলের মানুষ। বুধবার মিরসরাইয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ  (বেজা) ও বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) কর্মকর্তারা ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুছ ছালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল,  চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই উপজেলা চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন ও স্থানীয় ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা।
উক্ত উদ্বোধনকালে ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আরো বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহমান ,  মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও বেজা চেয়ারম্যান পবন চৌধুরী সহ দেশী বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি গন।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ