ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব ঢাকার শেয়ারবাজারে

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পরেছে দেশের শেয়ারবাজারে। বুধবার সকালে ঢাকার শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে সূচক ৭০ পয়েন্টের বেশি পড়ে যায়। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই সূচক পড়ে যায় ৫০ পয়েন্টের বেশি।

পতনের ধারা অব্যাহত আছে।

এদিন সকালে লেনদেন শুরুর ১০ মিনিটে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৭০ দশমিক ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ। অন্যদিকে ডিএসইএসের পতন হয়েছে ১৭ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ। ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২০ দশমিক ৯১ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ।

আজ লেনদেনের শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড; দ্বিতীয় স্থানে আছে এনআরবি ব্যাংক, তৃতীয় স্থানে আছে বিচ হ্যাচারি লিমিটেড। আজ সকালে ৯টি শেয়ারের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ৩৩৪টি শেয়ারের। অন্যদিকে দাম অপরিবর্তিত রয়েছে ৩৩৪টি শেয়ারের।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ