ভারতের তামিলনাড়ুতে বাস-ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩২ জন।
রোববার, স্থানীয় মাদুরাই এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।
হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে ভারতের রাজ্য সরকার। নিহতদের জন্য ১ লাখ ও আহতদের জন্য ৫ হাজার রুপি বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী জয় ললিতা।
পোস্টটি যতজন পড়েছেন : 10
























