১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে তথ্য বিকৃতির অভিযোগে সাংবাদিককে গ্রেফতার

ভারতে ইয়োগা ট্রেনার হিসেবে মুসলমানদের বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না সরকার- এমন প্রতিবেদন করায় পুশপ শর্মা নামের এক সাংবাদিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মামলায় বলা হয়েছে, বানোয়াট তথ্য উপস্থাপন, ধর্মের ভিত্তিতে জাতিগত সংঘর্ষের চেষ্টা এবং তথ্য বিকৃতির অভিযোগে তাকে আটক করা হয়েছ।

এদিকে মিল্লি গেজেট প্রকাশিত প্রতিবেদনটি সঠিক বলে দাবি করেছে পুশপ শর্মা ও পত্রিকাটির সম্পাদক জাফরুল ইসলাম খান। পত্রিকাটির সম্পাদক জানায়, তাকে (পুশাপ) শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে। আর এটা নিশ্চিতভাবেই গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা।

বিবিসি তার প্রতিবেদনে জানায়, যেই চিঠির ওপর ভিত্তি করে পুশপ এমন রিপোর্ট করেছিল, সেটি সরকারি প্যাডে লেখা হয়নি। সেই সঙ্গে চিঠিতে অসংখ্য বানান ভুল ছিল। এমনকি ইয়োগা বিষয়ক চিঠিতে ইংরেজিতে ‘ইয়োগা’ বানান লেখায়ও একবার ভুল ছিল। চিঠিটিতে লেখা ছিল ‘সরকারের পলিসি’ অনুসারে বিশ্ব ইয়োগা দিবসে ইন্সট্রাক্টর হওয়ার জন্য আবেদন করা ৭১১ জন মুসলমানকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হল না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ