একদিনে দুইজন সাংবাদিক খুন হয়েছে ভারতের বিহার ও ঝাড়খন্ডে পৃথক ঘটনায় । গুলি করে হত্যা করা হয়েছে দৈনিক হিন্দুস্থানের বিহারের ব্যুরো চিফ রাজদেব রঞ্জনকে । অন্যদিকে গুলি করে হত্যা করা হয় ঝাড়খন্ডের স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে কর্মরত রিপোর্টার অখিলেশ প্রতাপ সিংকেও ।
এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গতকাল শুক্রবার এক আত্মীয়র বাসায় যাওয়ার সময় বিহারের সিওয়ান জেলায় খুব কাছ থেকে ৫ বার গুলি করা হয় রাজদেবকে। এ সময় উপস্থিত মানুষজনকে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হলেও আসল খুনিদের বিষয়ে স্পষ্ট কোন তথ্য দিতে পারেনি বিহারের স্থানীয় পুলিশ। রাজদেব রঞ্জন দৈনিক হিন্দুস্থানের জন্য ২০ বছর ধরে কাজ করছিলেন। এদিকে ঝাড়খন্ডে অখিলেশ প্রতাপ সিংকে কারা হত্যা করেছে এ ব্যাপারে কিছুই জানাতে পারে স্থানীয় পুলিশ। রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত করে বিষয়টি জানাবে।
























