উপকরণঃ
- সুগন্ধী চাল ১ কাপ
- মাখন
- দুধ ২ কাপ
- ডিমের কুসুম ৪টি
- চিনির গুঁড়ো ১/২ কাপ
- কনডেন্সড মিল্ক ১/২ কাপ
- ফ্রেশ ক্রিম ১/২ কাপ
- এলাচি গুঁড়ো ১ চা চামচ
প্রণালীঃ
- প্রথমে ওভেন ১৮০ ডিগ্রী সেলসিয়াসে প্রি-হিট করে নিন।
- বেকিং ট্রেতে মাখন ঘষুন।
- নন-স্টিক প্যানে দুধ গরম করতে দিন।
- দুধ বলক আসলে এতে চাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিন।
- চাল ফুটে আসলে একটি পাত্রে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রাখুন।
- আরেকটি পাত্রে ডিমের কুসুম, চিনির গুঁড়ো এবং কনডেন্সড মিল্ক, ক্রিম দিয়ে ভাল করে ফাটুন।
- ঘন ক্রিমি হওয়ার আগ পর্যন্ত ফাটুন।
- তারপর এতে এলাচ গুঁড়ো, অর্ধেকটা সিদ্ধ চাল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- এবার এই মিশ্রণটি ওভেন ট্রেতে ঢেকে দিন।
- বেকিং ট্রেটি ওভেনে দিয়ে দিন।
- ১ ঘন্টা বেক করুন।
- ১ ঘন্টা পর বের করে পরিবেশন করুন মজাদার রাইস কেক।
মজার মজার রেসিপি ও টিপস, রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ।
পোস্টটি যতজন পড়েছেন : ৬৬২
























