ব্রিটেনের ৮০ ভাগ নাগরিক রাশিয়ায় বাস করতে চায়

নতুন এক জরিপে দেখা গেছে, ব্রিটেনের শতকরা ৮০ ভাগ নাগরিক নিজ দেশের পরিবর্তে রাশিয়ায় বসবাস করার পক্ষে মতামত দিয়েছে। তারা রাশিয়ায় চলে যেতে রাজি আছে।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যেসব লোক রাশিয়ার সবচেয়ে পূর্বাঞ্চলে বসবাসে রাজি হবে তাদেরকে বিনামূল্যে ২.৫ একর জমি দেয়া হবে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে পুতিন এ প্রস্তাব দিয়েছেন।ইংল্যান্ডের ট্যাবলয়েড পত্রিকা ‘দ্যা এক্সপ্রেস’ এ জরিপ চালিয়েছে এবং এতে অংশ নিয়েছে ২২ হাজার মানুষ। এর মধ্যে শতকরা ৭৮ ভাগ মানুষ বলেছে, বিনা মূল্যে জমি দেয়া হলে তারা রাশিয়ায় চলে যেতে প্রস্তুত রয়েছে।জরিপে অংশ নেয়া এক ব্যক্তি বলেছে, “ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কিংবা করবিনের লেবার দলের অধীনে থাকার চেয়ে রাশিয়ায় আমি অনেক বেশি ভালো থাকব।”

উল্লেখ্য, পুতিন দেশের পূর্বাঞ্চলে বসবাসের জন্য যে প্রস্তাব দিয়েছেন তা দেশি-বিদেশি সবার জন্য উন্মুক্ত। তবে বিদেশি নাগরিকদেরকে নিজ দেশের নাগরিকত্ব ছেড়ে শুধুমাত্র রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করতে হবে। এরপরে তাদের স্বাভাবিক সুবিধা দেয়া হবে, যেমন কৃষিকাজ, ব্যবসা ইত্যাদি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ