ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিক্রেতাদের সাধারণ ক্ষমা ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপারের সাধারণ ক্ষমা ঘোষণার পর আত্মসমর্পণ করেছেন ১৮ জন মাদক বিক্রেতা। সোমবার দুপুরে জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন তারা।

শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাদক বিক্রেতাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় জেলা পুলিশ।

এ সময় মাদক ছেড়ে যারা ভালো পথে ফিরে আসবেন জেলা পুলিশের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ