২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রেল দুর্ঘটনায় নিহত ১৬ জন এবং আহত অর্ধশতাধিক।

সোমবার দিবাগত রাত ২টা ৫৩ মিনিট নাগাদ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তুর্ণা নিশীথা আর সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে অন্তত ১০জন এবং বিভিন্ন হাসপাতলে ৬জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অর্ধশতাধিক যাত্রীকে কসবা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানান, নিহতদের প্রত্যেক পরিবারে ১লক্ষ টাকা এবং আহতদের ১০হাজার টাকা করে দেবেন প্রশাসন।

এদিকে নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত করে ৬জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বাকী ১০জনের লাশ এখনো  পরিচয় শনাক্ত করা যায়নি।

এর আগে জেলা প্রশাসক জনান, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া তূর্ণা নিশীথা ট্রেনটি সিগন্যাল অমান্য করে সিলেট থেকে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটিকে ধাক্কা দেয় বলে মনে করেন। তবে এর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া রেলওয়ের পক্ষ থেকে আরও চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তুর্ণা নিশীথার চালক ও সহকারী চালকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

ঘটনাস্থলে রেল কতৃপক্ষ জানান “ চট্টগ্রাম থেকে ঢাকাগামী আউটারে থাকা তূর্ণা নিশীথা ট্রেনটিকে মেইন লাইনে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু তুর্ণা নিশীথা সিগন্যাল অমান্য করে মেইন লাইনে ঢুকে সিলেট থেকে আসা উদয়ন ট্রেনের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা মিলে উদ্ধার কাজ শুরু করে দেয় এবং পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট এবং পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে যোগ দেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রাধানমন্ত্রী, স্পিকার, যোগাযোগমন্ত্রী এবং রেলমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের দুর্ঘটনায় আক্রাতদের সহয়তার জন্য এগিয়ে আসার নিদের্শ দিয়েছে।

আর রেলমন্ত্রী বলেন, চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন।

এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল চলাচল বন্ধ রেখেছে রেল কতৃপক্ষ।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ