ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ব্যাপারে অনেকেই পরিচিত কিন্তু সেই মতো ফেসবুকেও জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ব্যবস্থার কথা মনে হয় অনেকেরই জানা নেই৷মানুষেরা নিজের পরিবারের সঙ্গে এতটাই নিবিঢ় ভাবে যুক্ত তাই এমন ব্যবস্থার কথা চিন্তা করা হয়েছে৷ ফলে ব্যাংকের মতোই ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খোলা হলে জানতে চাওয়া হবে তা ‘জয়েন্ট’ না ‘সিঙ্গল’ হবে৷ ফলে প্রিয় কারও সঙ্গে একসঙ্গে খুলতে চাইলে জয়েন্টে ক্লিক করে দেওয়া যাবে৷ এরফলে দুইজনেই আলাদা আলাদা পাশ ওয়ার্ড নিয়ে ওই ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে৷ আর এক্ষেত্রে দুজনের বন্ধুরাই চলে আসবে এই জয়েন্ট অ্যাকাউন্টে৷ এদিকে আবার কোনও কারণে প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ হয় তাহলেও কিন্তু দুজনে জয়েন্ট অ্যাকাউন্ট ভেঙে আলাদা করে অ্যাকাউন্ট খুলতে পারবে৷ একেবারে ব্যাংকের মতো স্বামী স্ত্রী কিংবা বাচ্চার সঙ্গে এই ফেসবুকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে৷ কিন্তু এমন সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র ভারতে৷






















