বেগম খালেদা জিয়া গুলশানের দলীয় কার্যালয়ে

আর্থনিউজ২৪:মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে গুলশানের দলীয় কার্যালয়ে দীর্ঘ দুই মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অফিস করেছেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, মীর নাছির, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব শাহজাহান সহ বিভিন্ন সিনিয়র নেতারা বেগম জিয়াকে স্বাগত জানান।

বেগম খালেদা জিয়ার সাথে তাদের কুশল বিনিময় হয়। পরে কার্যালয়ে আসা সিনিয়র নেতাদের সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিদেশ সফরের আগে সর্বশেষ ১৪ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া গুলশানের দলীয় কার্যালয়ে অফিস করেছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ