বোনের সঙ্গে অভিমানে কক্সবাজারে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীর আত্মহত্যা

কক্সবাজারে বোনের সঙ্গে অভিমান করে মিরফাত আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার সকালের দিকে শহরের সমিতি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মিরফাত আক্তার বজল আহমদের মেয়ে ও কুতুবদিয়াপাড়া উপকূলীয় নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
জানা গেছে, সকালে মায়ের সঙ্গে মিরফাতের বড় বোন সেলিনার কথা কাটাকাটি হয়। এসময় মিরফাত এসে মায়ের পক্ষ নিয়ে তাকে বকা দেয়। এতে সেলিনা রাগান্বিত হয়ে মিরফাতকে চড় দেয়। অভিমান করে মিরফাত সবার অগোচরে রুমের ভেতর ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ