২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বের হলে ফটোআইডি সাথে রাখতে বললেন র‌্যাব প্রধান

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছেন, ঢাকার দুই সিটি নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনও ঝুঁকি নেই।তারপরেও সর্তকতা হিসেবে রাজধানীবাসীকে কিছু পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব প্রধান বলেন, খুব একটা প্রয়োজন না হলে রাতে বের না হওয়াই ভালো। বের হলেও যেনো ফটো আইডি সাথে রাখা হয়।

তিনি আরও বলেন, প্রার্থীদের পক্ষে যারা বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পেইনের উদ্দেশে লোকজন ঢাকায় জড়ো করা হয়েছে তাদের অতিসত্বর ঢাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। যারাই বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব প্রস্তুত।

ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় ৭৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৬৫ প্লাটুন মাঠে কাজ করবে। বাকি ১০ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ