চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মহামারী করোনা ভাইরাস দমনে দেশটির সামরিক বাহিনীকে দৃঢ়ভাবে তাদের অভিযান ও দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
শি জিনপিং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান।
করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ ও প্রতিরোধে তিনি সামরিক বাহিনীর প্রতি এ আহ্বান জানান। তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে সরাসরি লড়াই চালিয়ে যেতে এলিট মেডিকেল ফোর্স নিয়োগ করেছেন।
সিনহুয়া সূত্রে জানা যায়, চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়ানো করোনাভাইরাসে এ পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৫২৪
























