মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল রাখার প্রতিবাদে বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াত ইসলাম।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলার ফাঁসির রায় বহাল রাখে দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মহান মুক্তিযুদ্ধকালে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ আটজনকে হত্যার প্রমান সাপেক্ষে মীর কাসেমকে এ সাজা দেওয়া হয়।
পোস্টটি যতজন পড়েছেন : ১৬৯
























