কথা ছিল বিয়ের পর তুরস্কে হানিমুনে নিয়ে যাওয়ার। কিন্তু, কথা রাখেননি স্বামী। তাই ডিভোর্সের মামলা ঠুকলেন সৌদির এক মহিলা। আদালতে মহিলার অভিযোগ, সত্তর বছরের স্বামী বিয়ে করার আগে তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়ের পর তুরস্কে বেড়াতে নিয়ে যাবে। সেই শর্তেই বছর সত্তরের ওই ব্যক্তিকে বিয়ে করেছিলেন তিনি।
সৌদির ওই তরুণীর দাবি, তাঁর স্বামী মিথ্যাচার করেছেন। আদালতে মহিলা বলেন, “আমাকে হানিমুনে না নিয়ে গিয়ে খামারবাড়িতে উটের সঙ্গে ৪৫ দিন ধরে রয়েছেন। এখন আমি মুক্ত হতে চায়।” সৌদির এক সংবাদপত্র সূত্রে জানা গেছে, বর্তমানে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে রয়েছেন তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : 14
























