বিশ্ব ক্রিকেটে বিরল এক রেকর্ডে মুস্তাফিজ

আর্থনিউজ২৪:  ক্রিকেটের বিরল রেকর্ডের অধিকারী এখন কাটার মাস্টার নামে খ্যাত ১৯ বছর বয়সী মুস্তাফিজুর রহমান। যদিও চলতি বছরের ১৮ জুন ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৫০ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট।

 তার পরের ম্যাচে ক্যারিয়ারের সেরা ৬ উইকেট নেন ৪৩ রান দিয়ে। তৃতীয় ম্যাচে ২ উইকেট। তিন ম্যাচে শিকার ১৩ উইকেট! এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা সিরিজে ৫ উইকেট নেন মুস্তাফিজ। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩৪ রানে ফের ৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এত কম ম্যাচে ৩ বার পাঁচ উইকেট পাননি ওয়ানডে ইতিহাসে আর কোনো বোলার।

এর আগে ১৬ ম্যাচে তৃতীয়বার ৫ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস। ১৭ ম্যাচে তৃতীয়বার পেয়েছিলেন লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারবার ওয়ানডেতে ৫ উইকেট নেয়া বোলার আব্দুর রাজ্জাক তাও আবার ১৫৩ ম্যাচে। মাত্র ৯ ম্যাচ খেলেই এখন ওয়ানডেতে তিনবার ৫ উইকেট নেয়া বোলারের নাম মুস্তাফিজুর রহমান! তাই ক্রিকেট ইতিহাসে বিরল এক রেকর্ডে মুস্তাফিজ নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ