১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব করোনায় কমেছে শনাক্ত ও মৃত্যু

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা আরও কমেছে। করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫৩৪ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৮৫ জন।

এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩২৭ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে ২০ হাজার। এ সময় সুস্থ হয়েছেন ৭১ হাজার ৯০০ জন।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৭২৯ জন এবং মারা গেছেন ২৫১ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ২৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০২ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৩০ জন এবং মারা গেছেন ৯৫ জন।

একইসময়ে, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৪১ জন এবং মারা গেছেন ৪০ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৮ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ২২ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন ২০ জন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ