২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বের অন্যতম বৃহৎ কবরখানায় রূপান্তরিত হচ্ছে ফেসবুক

মৃত মানুষের অ্যাকাউন্ট ডিলিট হয় না। উলটে জন্মদিনেও আসতে থাকছে মেসেজ অ্যালার্ট। আর এভাবেই ধীরেধীরে কবরখানায় রূপান্তরিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ সোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যাবিদ হাসেম সিদ্দিকিকে উদ্ধৃত করে ডেইলি মেল সংবাদ

সংস্থাটি জানিয়েছে, ২০৯৮-এর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় কবরখানায় রূপান্তরিত হতে চলেছে এই জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইটটি।
নীতি অনুযায়ীই মৃত ব্যক্তির অ্যাকাউন্ট নিজে থেকে ডিলিট করে না ফেসবুক কর্তৃপক্ষ। বরং সেটিকে মেমোরিয়ালাইজ়ড করে দেওয়া হয়। প্রফেসর সিদ্দিকির দাবি, আর এইভাবে চলতে থাকলে ধীরে ধীরে সোশাল সাইটিটে ডেড অ্যাকাউন্টের ভিড় উপচে পড়বে।

বর্তমানে দেড়শো কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে। সংস্থাটির তরফে চেষ্টা চলছে ব্যবহারকারীদের সঙ্গে একটি “উত্তরাধিকার চুক্তি” বা লিগেসি কন্টাক্ট সম্পাদিত করার। যাতে কোনও ব্যবহারকারীর মৃত্যু হলে অ্যাডমিনিস্ট্রেটরের পক্ষ থেকে অ্যাকাউন্টের প্রোফাইল ও কভার ফোটো আপডেট করা সম্ভব হয়। যদিও এ বিষয়ে এখনও ফেসবুক কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ