আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬১ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ১৫৭ রানে অলআউট হয়ে যায়।
টসে হেরে বাংলাদেশ তানজিদ হাসানের ৮৪ বলে ৮০ রান এবং শাহাদাতের অপরাজিত ৭৬ বলে ৭৪ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে একটি চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয়।
২৬২ রানের লক্ষে নেমে স্বাগতিকরা নিজেদের শতক রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।পরে লুক বিউফর্ট (৯১ বলে ৬০ রান) একা লড়াই করে স্বাগতিকরা বেশি দূর যেতে পারিনি। রকিবুল হাসানের করা ৪২.১ ওভারে তানজিদ হাসানে হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের ফিরেন লুক বিউফর্ট। তারপর একই ওভারের তৃতীয় বলে শেষ উইকেট নিয়ে ১০৪ রানে বিশাল ব্যবধানে পরাজিত করেন দক্ষিণ আফ্রিকাকে।রকিবুল হাসান (৯.৩ ওভারে ১৯ দিয়ে ৫) অসাধারণ বোলিংয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন।
তানজিদ, শাহাদাত এবং রকিবুল হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে শেষ চারের লড়াই যেতে পারল যুব টাইগারা। আগামী ৫ ফেব্রুয়ারী একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ২টায় ২য় সেমিফাইলালে মুখামুখি হবে নিউজিল্যান্ডদের বিপক্ষে। যুব টাইগাদের প্রতি শুভ কামানা রহিল।
এমটিএ




















