১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

চলতি মাসেই আর্জেন্টিনার মাটিতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপ সামনে রেখে ২১ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের মাশচেরানো।

আগামী ২০ মে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপ। আগামীর তারকাদের নিয়ে এই বৈশ্বিক আসরটি এবার বসতে যাচ্ছে লিওনেল মেসির দেশে। সে বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের মাশচেরানো। ইউরোপ সফরে গিয়ে ক্লাবগুলোর কাছে তরুণ খেলোয়াড়দের এই বিশ্বকাপের জন্য ছেড়ে দিতে বলেছিলেন এই কিংবদন্তি ফুটবলার। তবে ক্লাব ফুটবলের মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আসরটি হওয়ায় বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়তে অস্বীকৃতি জানায় ক্লাব।

২১ সদস্যের দলে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গারনাচোর। দলে নেই রিয়াল মাদ্রিদের তরুণ খেলোয়াড় নিকলাস পাজ ও ব্রাইটনের ফাকুন্দো বৌনানত্তের। ক্লাব থেকে অনুমতি না মেলায় তাদের এই বিশ্বকাপে খেলা হচ্ছে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ